গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অসুস্থ বাবা–মাকে দেখতে এবং পরিবারের প্রতি সংহতি জানাতে সাংবাদিক নেতারা আগামী রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থিত তুহিনের গ্রামের বাড়িতে যাচ্ছেন।দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর প্রধান নাগরিক সাংবাদিক খায়রুল আলম রফিক ও সংগঠনের কেন্দ্রীয় ইউনিটের নেতৃবৃন্দ এবং ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নিয়ে এই সফরে অংশ নেবেন।সফরকালে তারা নিহত সাংবাদিক তুহিনের কবর জিয়ারত, তার পরিবারের সদস্যদের সঙ্গে সান্ত্বনামূলক আলোচনা এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করবেন। সাংবাদিক সমাজ মনে করছে, এই উদ্যোগ তুহিনের পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ এবং তার হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করবে।
