হেলাল শেখ: আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে দেশবাসী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আশুলিয়া থানা তাঁতি দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া।এক শুভেচ্ছা বার্তায় তিনি মানবাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক উন্নতি কামনা করেন।তিনি বলেন, মানবাধিকার রক্ষা ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে করেন।
