হেলাল শেখ: মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার সেরা তরুণ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া ঢাকা লিগ্যাসি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়মিত প্রতি বছর কর প্রদান করে ঢাকা জেলার ৮ বার সেরা তরুণ করদাতা হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।
তিনি বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
