Spread the love

বিভাগীয় বুরো চিফ : রাজিব খাঁন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নওহাটা পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভা ও সমাবেশে ধানের শীষের পক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো নওহাটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সাবেক জেলা ছাত্রদলের সভাপতি রায়হানুল আলম রায়হান সমাবেশে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পবা–মোহনপুরে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল হকের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পবা মোহনপুরে বিজয় নিশ্চিত করা হবে। এই বিজয়ের মাধ্যমে তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।
তাঁর বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং পবা–মোহনপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে—সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে।
তিনি নির্বাচিত হলে পবা–মোহনপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি, পবা উপজেলা বিএনপি, নওহাটা ও কাটাখালী পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন— তোফাজ্জল হোসেন তপু (সাবেক সভাপতি, রাজশাহী জেলা বিএনপি), শাহাজান আলী (সদস্য, রাজশাহী জেলা বিএনপি), মকবুল হোসেন (সদস্য, রাজশাহী জেলা বিএনপি),
নুরুল ইসলাম (ভারপ্রাপ্ত আহ্বায়ক, কাটাখালী পৌরসভা বিএনপি), নাজমুল হক (সদস্য সচিব, কাটাখালী পৌরসভা বিএনপি), আলী হোসেন (আহ্বায়ক, পবা উপজেলা বিএনপি), সোহেল রানা (যুগ্ম আহ্বায়ক, পবা উপজেলা বিএনপি),
সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ ও আব্দুস সালাম (যুগ্ম আহ্বায়ক, পবা উপজেলা বিএনপি) উপস্থিত মোহনপুর উপজেলা বিএনপির, সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণ সুষ্ঠু ভোট ও গণতন্ত্র থেকে বঞ্চিত। এই নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। তাঁরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষের বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।