ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ফগার মেশিন দিয়ে মশা নিধন করলেন মোল্লা কল্যাণ ট্রাস্ট

গাজীপুরের কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেছে মোল্লা কল্যাণ ট্রাস্ট। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সাতানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আসন্ন বক্তারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলজার হোসেন মোল্লা।উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিম শাহরিয়ার মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কবির নাঈম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, সমাজসেবক রমজান ভূঁইয়া ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম।প্রধান অতিথির বক্তব্যে গোলজার মোল্লা বলেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হবে। ট্রাস্টের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষাবৃত্তি, কন্যাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি কার্যক্রমের পাশাপাশি ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

এ সময় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক হোসেন, সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশিদুল হাসান জীবনসহ ট্রাস্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুবদলের মিছিল দেখে “জয় বাংলা” স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা

কালীগঞ্জে ফগার মেশিন দিয়ে মশা নিধন করলেন মোল্লা কল্যাণ ট্রাস্ট

Update Time : ০৭:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬