ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬’ উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা পরিষদের দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর রহমান খান।এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, যানবাহনের চালক ও মালিক সমিতির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।সড়ক দুর্ঘটনা হ্রাস, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সদরপুরে পিয়াজখালী বাজার থেকে আওয়ামী লীগ নেতা ইমান খানকে আটক করেছে পুলিশ

সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০৮:৪৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬