ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ নভেম্বর একনেকে উঠছে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প: পর্যটনমন্ত্রী

সৈয়দ মেজবাহ উদ্দিন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক উন্নয়ন প্রকল্প আগামী ৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। প্রকল্পটি অনুমোদন পেলে দুই থেকে তিন বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভাল’ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়াকাটার একটি আবাসিক হোটেলের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্যটনমন্ত্রী বলেন, কক্সবাজারের পর কুয়াকাটা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। দেশের পর্যটন খাতে বিনিয়োগের জন্য কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, সিলেট ও সাজেকের মতো স্থানগুলো নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। সরকার বিনিয়োগকারীদের উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা দিতে চায়। কুয়াকাটার উন্নয়নেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের পর্যটন খাতে বড় সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী এমপি। তিনি বলেন, বর্তমান সরকার মাস্টারপ্ল্যানের আওতায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যাতে প্রকল্পের দীর্ঘসূত্রতা কমানো যায়। আন্তর্জাতিক পরিকল্পনাবিদদের মাধ্যমে কুয়াকাটাকে পরিকল্পিতভাবে সাজানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সদরপুরে পিয়াজখালী বাজার থেকে আওয়ামী লীগ নেতা ইমান খানকে আটক করেছে পুলিশ

৩ নভেম্বর একনেকে উঠছে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প: পর্যটনমন্ত্রী

Update Time : ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬