
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুরের সদরপুরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে স্মার্ট টিভি ও প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সময়ে সদরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আয়োজকদের মতে, নতুন কুঁড়ি স্পোর্টসের এ উদ্যোগ তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণ এবং নতুন প্রতিভা বিকাশে তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।
জাহিদ হোসেন (সজল), ফরিদপুর: