ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পেজে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ, তীব্র প্রতিবাদ সাংবাদিক ফরহাদ ভূঁইয়ার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘প্রতিদিনের কণ্ঠস্বর’ নামের একটি পেজ থেকে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন জাতীয় দৈনিক চৌকস পত্রিকার বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) সাংবাদিক মোঃ ফরহাদ ভূঁইয়া। এ ঘটনায় তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক।

সাংবাদিক ফরহাদ ভূঁইয়ার অভিযোগ, গত ৩ নভেম্বর ‘প্রতিদিনের কণ্ঠস্বর’ নামের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নেওয়া ছবি ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। কোনো ধরনের সত্যতা যাচাই কিংবা তার বক্তব্য গ্রহণ না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, ২০১৬ সাল থেকে জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে একজন সাংবাদিককে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে সব দলের মিছিল, মিটিং, সমাবেশ ও জনসভায় উপস্থিত থাকতে হয়। কিন্তু সাংবাদিকতার এই স্বাভাবিক ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়টিকেই পুঁজি করে ছবি ও উপস্থিতির অপব্যাখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে সাংবাদিক ফরহাদ বলেন, “একজন সাংবাদিক সংবাদ সংগ্রহের স্বার্থে সব রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচিতে উপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পেশাগত দায়িত্বকে কেন্দ্র করে মনগড়া তথ্য তৈরি করে কাউকে বিতর্কিত করার চেষ্টা করা সাংবাদিকতা নয়, বরং এটি হলুদ সাংবাদিকতার শামিল। ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়।”

এদিকে ‘প্রতিদিনের কণ্ঠস্বর’ নামের ফেসবুক পেজে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে। ওই নম্বরে যোগাযোগ করা হলে মুখলেসুর রহমান নামের এক ব্যক্তি ফোন রিসিভ করেন। এ সময় তিনি নিজেকে সাংবাদিক নন বলে পরিচয় দেন এবং ‘প্রতিদিনের কণ্ঠস্বর’ নামের কোনো পত্রিকাকে চেনেন না বলেও জানান। ফলে পেজটির প্রকৃত পরিচালনাকারী, প্রকাশিত সংবাদের দায়িত্বশীল ব্যক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সাংবাদিক ফরহাদ ভূঁইয়া বলেন, “যে পেজ থেকে একজন সাংবাদিককে নিয়ে এমন গুরুতর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে, সেই পেজের পরিচয় ও দায়িত্বশীল ব্যক্তিদের স্বচ্ছতা থাকা জরুরি। অথচ পেজে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই পেজ বা পত্রিকাটির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।”

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার সত্যতা যাচাই, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক নীতি। এসব প্রক্রিয়া উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া তথ্য প্রচার করে কাউকে হেয়প্রতিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট মহল, সহকর্মী সাংবাদিক ও সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া ওই পেজে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়া এবং সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও পেজটির প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

নিজের পেশাগত মর্যাদা, সামাজিক সম্মান ও সুনাম রক্ষায় আইনানুগভাবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক মোঃ ফরহাদ ভূঁইয়া।মিথ্যা তথ্য প্রচার, ব্যক্তিগত মানহানি এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপপ্রচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জাতীয় দৈনিক চৌকস পত্রিকার সহকারী সম্পাদক জনাব জাহিদ হোসেন সজল বলেন, “নাম-ঠিকানাবিহীন এ ধরনের অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকতার নামে যাচাই-বাছাইহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার অব্যাহত থাকলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেবে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব মোহাম্মদ বিল্লাল হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করে বলেন, “একজন সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অভিযোগ ও অপপ্রচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সদরপুরে পিয়াজখালী বাজার থেকে আওয়ামী লীগ নেতা ইমান খানকে আটক করেছে পুলিশ

ফেসবুক পেজে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ, তীব্র প্রতিবাদ সাংবাদিক ফরহাদ ভূঁইয়ার

Update Time : ০৫:০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬