ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে জাল জব্দ ও ২ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ জব্দের পাশাপাশি নিয়ম অমান্য করায় দুই জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করে সদরপুর থানা পুলিশ।অভিযানে যা জব্দ করা হয়েছেসারাদিনব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে নদী থেকে ১ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।এসময় জব্দকৃত ১ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ভষ্মিভুত করা হয় এবং ১০ কেজি মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।ভ্রাম্যমাণ আদালতের সাজাঅভিযান শেষে বুধবার রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ২ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন: ১.আলাউদ্দিন(৩০)(পিতা: রজব আলি মৃধা , গ্রাম:সিঙ্গাইর হাট, জেলাঃ মুন্সিগঞ্জ ) ২. রমজান(২৫) (পিতা: রাম মোল্লা, গ্রাম: চারিপাড়া,জেলাঃ মুন্সিগঞ্জ) অভিযানে উপস্থিত ব্যক্তিবর্গযৌথ এই অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।প্রশাসনের কঠোর বার্তাসংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সুরক্ষার মাধ্যমে এর উৎপাদন বৃদ্ধি করতে সরকার বদ্ধপরিকর। নিষিদ্ধ সময়ে নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের বিশেষ অভিযান ও তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সদরপুরে পিয়াজখালী বাজার থেকে আওয়ামী লীগ নেতা ইমান খানকে আটক করেছে পুলিশ

সদরপুরে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে জাল জব্দ ও ২ জেলের কারাদণ্ড

Update Time : ০৭:৩০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬