ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরের প্রাক্তন এমপি আলহাজ্ব মোদাচ্ছের আলী মুন্সীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মাদারীপুর জেলার শিবচরের কিংবদন্তি এমপি আলহাজ্ব মোদাচ্ছের আলী মুন্সি (টি.কিউ.এ)।
তিনি ছিলেন শিবচরের স্বনামধন্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শিবচরে নিজ বাড়িতে  মরহুম আলহাজ্ব মোদাচ্ছের আলী মুন্সির (টি.কিউ.এ) ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

তিনি মাদারীপুরের শিবচর ও রাজৈর থানা এবং শরিয়তপুরের জাজিরা থানা-এই তিনটি থানা নিয়ে গঠিত নির্বাচনী আসন থেকে দুই দুই বার প্রাদেশিক সংসদ সদস্য নির্বাচিত হন।পরবর্তীতে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান কর্তৃক (টি.কিউ.এ) তমখায়ে কায়েদে আযম স্বর্ণ পদকও লাভ করেন।

আলহাজ্ব মোদাচ্ছের আলী মুন্সী ব্রিটিশ শাসনামলে যিনি তিন তিন বার তৎকালীন শিবচর ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৪৫ সালে ব্রিটিশ গর্ভমেন্ট কর্তৃক লয়েল সার্ভিস অফ বেঙ্গল স্বর্ণপদক খেতাব অর্জন করেন।তাঁর জীবদ্দশায় এদেশের জনগণের স্বার্থে বহু রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন।তন্মধ্যে শিবচর ও পাঁচ্চর সড়কসহ ১৯৬৪ সালে ঐতিহ্যবাহী সরকারি  বরহামগঞ্জ কলেজে প্রতিষ্ঠা করেন এবং একই সালে নিজ অর্থায়নে বরহামগঞ্জ কলেজ জামে মসজিদ নির্মাণ করেন।এছাড়াও ১৯৪০ সালে নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

তিনি তৎকালীন শিবচর ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় শিবচর ও বর্তমান দ্বিতীয়খন্ড ইউনিয়ন নলগোড়া ইউনিয়ন কাউন্সিল নামে পরিচিত ছিল এবং ঐ ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ ২০ বছর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বহু উন্নয়নমূলক কাজ করেছেন যা শিবচরবাসীর কাছে আজও চিরস্মরণীয় হয়ে আছে।

আলহাজ্ব মোদাচ্ছের আলী মুন্সী ১৯৮২ সালের ৬ই অক্টোবর শিবচরের নলগোড়ায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শিবচরের প্রাক্তন এমপি আলহাজ্ব মোদাচ্ছের আলী মুন্সীর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৬:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬