ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এসআরবি-১৪-এর অভিযানে শিশু ধ*র্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর আভিযানিক দল। রোববার (১১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর ও গাজীপুরের সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সখীপুরে জমিতে কাজ করতে গেলে ১৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে জাহিদ হাসান আলমের দায়ের করা মামলায় রিপন মিয়া (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মির্জাপুরের গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, নাগরপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাজেদুল মিয়া (৩৫) গ্রেপ্তার হয়েছেন। রোববার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গাজীপুরের সদর থানাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা সহায়তা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাঙ্গাইলে এসআরবি-১৪-এর অভিযানে শিশু ধ*র্ষণ ও চাঁদাবাজি মামলার দুই আসামি গ্রেপ্তার

Update Time : ১২:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬