ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ডাকাতদের আস্তানা থেকে দুই নারীসহ ৬ জন আটক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মধ্যপাড়ায় মোঃ খোকন মিয়ার বাড়িতে ডাকাতদের আস্তানা থেকে দুই নারী সদস্যসহ মোট ৬ জনকে আটক ও তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত কাশিমপুর থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযানে আশুলিয়ার ইয়ারপুর গ্রামের মধ্যপাড়া খোকন মিয়ার বাড়িতে তল্লাশি করে দুইজন নারীসহ মোট ৬জন ডাকাতকে আটক করে। আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, দুই নারীসহ ৬জন ডাকাতকে আটক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিফিং করে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আশুলিয়ায় ডাকাতদের আস্তানা থেকে দুই নারীসহ ৬ জন আটক, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : ০৪:৪২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬