ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

ফরিদপুরের সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় সদরপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া, কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম আহমেদ জানান, দেশের অন্যান্য এলাকার মতো সদরপুর উপজেলাতেও সোমবার থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সদরপুর, ভাসানচর ও কৃষ্ণপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এসব ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ শেষ হলে পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর বাসার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

Update Time : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬