ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 96

মোঃ মেহেদী হাসান সুমন
ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় ভোলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল জলিল।সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট অনু

সেমিনারে বক্তারা স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তির ব্যবহার, কৃষি ও গ্রামীণ উন্নয়নে এসব প্রযুক্তির ভূমিকা এবং টেকসই উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় উদ্ভাবকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং তাদের উদ্ভাবনকে মাঠপর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব।

পরে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্যের কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রসার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত

Update Time : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬