ঢাকা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্র লীগের ঝটিকা মিছিল

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 105

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ শহরে ঝটিকা মিছিল করার পর ছাত্রদল ও যুবদল পাল্টা মিছিল করেছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোডে ৮ থেকে ১০ জন কর্মী ঝটিকা মিছিল করে।

এ সময় মিছিলে তারা শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেয়।

প্রায় ৫ মিনিটের ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সহ ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।

পুলিশের ধারণা, পলাতক আওয়ামীলীগ নেতা ছোট মনির সমর্থকরা ওই ঝটিকা মিছিল করে।

মিছিলে অংশ নেওয়ায় টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।

এ দিকে, ছাত্রদের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুব দলের নেতা কর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেছে।

মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা কর্মীদের যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের কয়েক জন কর্মী ঝটিকা মিছিল বের করে।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সেখান থেকে আশিক নামে এক জন কে গ্রেপ্তার করা হয়েছে।

মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে সনাক্ত (চিহ্নিত) করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্র লীগের ঝটিকা মিছিল

Update Time : ০১:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬