ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানের পানি পান করে অসুস্থ ৩৩ শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 85

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েলের পানি পান করে ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে নাগরপুর উপজেলার মামুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল, ঠিক ওই সময়ে অনেকেই বমি করতে থাকে।

পরে ৩২ জন কে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর মধ্যে দুই জন কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।

তিনি বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রীম উদ্ধার করা হয়েছে।

আমার ব্যক্তিগত ধারণা, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, তারা অনেকটাই সুস্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানের পানি পান করে অসুস্থ ৩৩ শিক্ষার্থী

Update Time : ০২:০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬