মোঃ রেজাউল করিম সংবাদদাতাঃ
জেলা ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে সালিসের নামে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে নবী হোসেন (৭০) বছর নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (২৬ জুলাই)রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন হাটপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও উস্থি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম ফারুকের কার্যালয়ে চুরির অভিযোগে এক যুবককে মারধর করা হচ্ছিল। এ সময় নবী হোসেন বাধা দিতে গেলে হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। অভিযোগের বিষয়ে শামছুল ইসলাম ফারুকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Reporter Name 





