ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিক-আপের ধাক্কা: নিহত ৪

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 100

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে ও পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে হেলপার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)।

এরা সবাই মুরগি বাহী পিকআপে ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিক-আপের ধাক্কা: নিহত ৪

Update Time : ০১:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬