জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
মানব প্রগতি সংঘ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেন-এর সহায়তায় টাঙ্গাইল এনজিও ফোরাম কনফারেন্স রুমে মঙ্গলবার (১০ জুন) নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে স্থানীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটির উদ্বোধন করেন- বিএনপিএস পরিচালক শাহনাজ সুমী।
ফ্যাসিলিটেটর ছিলেন- মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী এবং বিএনপিএস-এর উপ-পরিচালক নাসরিন বেগম।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেন্ডার এক্সপার্ট নাজনীন পাপ্পু, বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল জেলা কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন টাঙ্গাইল সদর মডেল থানার পুলিশ এএসআই রুনা, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান।
কর্মশালার দলীয় কাজে অংশগ্রহণ করেন সেতু অরগানাইজেশান এর প্রতিনিধি পংকজ, ট্রান্সজেন্ডার কমিউনিটি, বেলার গবেষক গৌতম সরকার, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক তাসরিফা আনাহলি, আমরা করবো জয় এর প্রতিনিধি একান্ত আনাহলী, আন্তর্জাতিক মানবাধিকার ইউনিটের সমন্বয়ক সেরাজুম মনিরা, সহ নানা শ্রেণি-পেশা এবং কমিউনিটি থেকে আসা প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ সক্রিয় অংশগ্রহণ করেন।
Reporter Name 




