স্টাফ রিপোর্টার: এমরান হোসেন
দৈনিক চৌকস
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিভিল সার্জনের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আলেম-ওলামাগণ, মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিগণ এবং জেলার সর্বস্তরের জনগণ।
বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শিরোনাম:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ পালিত
-
Reporter Name - Update Time : ০৪:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 94
Tag :
জনপ্রিয় সংবাদ






