ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপি কমিশনার হাসিব আজিজের বিদায় উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 65

শাহিন আহমেদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম-এর বদলিজনিত বিদায় উপলক্ষে দামপাড়া পুলিশ লাইন্সে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ ২০২৬) মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সিএমপি কমিশনার নিজেই।সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা বিদায়ী কমিশনারের কর্মময় সময়ের স্মৃতিচারণ, তাঁর নেতৃত্বের প্রশংসা এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। পরে সিএমপির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে কমিশনার হাসিব আজিজ সিএমপির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে যোগদান করেন এবং প্রায় এক বছর ছয় মাসের দায়িত্ব পালন শেষে গতকাল তাঁর শেষ কর্মদিবস পালন করেন। তাঁর নেতৃত্বে সিএমপি একটি আধুনিক, গতিশীল ও জনবান্ধব বাহিনী হিসেবে এগিয়ে গেছে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিএমপি কমিশনার হাসিব আজিজের বিদায় উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬