ফাতেমা ফয়েজ মায়া, ফুড এন্ড নিউট্রিশন কলামিস্ট&স্টাফ রিপোর্টার।
উপকরণ
বিফ মেরিনেটের জন্য:
গরুর মাংস (পাতলা কাটা) – ৫০০ গ্রাম
আদা-রসুন বাটা – ১ চা চামচ
সয়া সস – ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
কর্নফ্লাওয়ার – ৩ টেবিল চামচ
ডিম – ১টি
সসের জন্য:
পেঁয়াজ কিউব – ১টি
ক্যাপসিকাম কিউব – ১টি
রসুন কুচি – ১ টেবিল চামচ
আদা কুচি – ১ চা চামচ
টমেটো সস – ২ টেবিল চামচ
চিলি সস – ১–২ টেবিল চামচ
সয়া সস – ২ টেবিল চামচ
ভিনেগার – ১ চা চামচ
চিনি – ½ চা চামচ
কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ (½ কাপ পানিতে গুলানো)
তেল – পরিমাণমতো
রান্নার পদ্ধতি
১. গরুর মাংসে সব মেরিনেটের উপকরণ মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।
২. কড়াইয়ে তেল গরম করে মেরিনেট করা মাংস মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
৩. অন্য প্যানে অল্প তেলে রসুন ও আদা কুচি হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ১–২ মিনিট নেড়ে নিন, যেন সবজির ক্রাঞ্চ থাকে।
৪. এবার টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনেগার, চিনি ও সামান্য পানি দিয়ে ফুটিয়ে নিন।
৫. কর্নফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে সস ঘন করুন।
৬. ভাজা বিফ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন।
পরিবেশন
গরম গরম বিফ মাঞ্চুরিয়ান পরিবেশন করুন ফ্রাইড রাইস, নুডলস বা সাদা ভাতের সাথে।
টিপস: রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে মাংস পাতলা কেটে নিলে এবং বেশি সময় রান্না না করলে বিফ নরম ও জুসি থাকে।
শিরোনাম:
বিফ মাঞ্চুরিয়ান রেসিপি
-
Reporter Name - Update Time : ০৭:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 196
Tag :
জনপ্রিয় সংবাদ





