ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয়: কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 94

রাজশাহী জেলা প্রতিনিধি: মো: আতিকুর রহমান
৩০-০৬-২০২৬:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করতে বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে টেকসই সফলতা অর্জন সম্ভব নয়।
মঙ্গলবার (৩০ জুন) গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে’ এই বিশেষ সভার আয়োজন করে গোদাগাড়ী মডেল থানা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান।
‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, গোদাগাড়ীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব বা কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সভায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে। কোথাও মাদক ব্যবসা বা সেবনের তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতন অংশগ্রহণ, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগই একটি নিরাপদ ও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ে তুলতে পারে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের সঙ্গে থেকে গোদাগাড়ীকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গোদাগাড়ী গড়ে তুলতে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোদাগাড়ীকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয়: কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬