ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • Update Time : ১২:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 100

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে কালীগঞ্জে ১ জুলাই ২০২৬* জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় ফুটপাত ও সড়কের বড় অংশ অবৈধভাবে দখল করায় পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছিলেন না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে নিরাপত্তা হুমকির মুখে পড়ছিলেন। সড়কে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হতো, বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাতেন। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকার দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

Update Time : ১২:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬